হোম > সারা দেশ > শরীয়তপুর

বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

শরীয়তপুর প্রতিনিধি

মোহাম্মদ মাইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিদেশি নম্বর থেকে ফোন করে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিথুন ঢালি নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।

এর আগে দুপুরে বিদেশি নম্বর থেকে ওসির মোবাইল ফোনে কল করে এ হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মিঠুন ঢালি জাজিরা থানার নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিলের নামে থানা এলাকায় গোপন মহড়া চালান।

এ সময় পুলিশের অভিযানের মুখে মিঠুন ঢালি ও তাঁর অনুসারীরা কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। পরবর্তী সময়ে সার্কেল এএসপি নড়িয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং পরে কৌশলে পালিয়ে যান তাঁরা।

এ ঘটনার পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মিঠুন ঢালিকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি করা হয়। এই মামলার জেরে আজ দুপুরে একটি বিদেশি নম্বর থেকে তিনি জাজিরা থানার ওসি ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ছাড়া মিঠুন ঢালি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্যসংবলিত পোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জানতে চাইলে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

শরীয়তপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

সরকারি জায়গায় যুবদল নেতার ক্লাব, ভেঙে দিল প্রশাসন

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

শরীয়তপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

লিবিয়ায় নিয়ে নির্যাতন করে টাকা আদায়, শরীয়তপুরে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, সমালোচনার ঝড়

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রধানমন্ত্রী সাংবাদিকদের লেখার ফ্রিডম দিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু