হোম > সারা দেশ > শরীয়তপুর

নবজাতকের মৃত্যু: অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

গ্রেপ্তার সবুজ দেওয়ান। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকায় পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ এক নবজাতককে ঢাকায় নিয়ে যেতে পারেনি। এতে চিকিৎসা না পেয়ে শিশুটির মৃত্যু হয়। জেলার সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে সবুজ দেওয়ানের নেতৃত্বে অ্যাম্বুলেন্সকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল রাতে মৃত শিশুটির বাবা নূর হোসেন সরদার সবুজ দেওয়ান ও তাঁর বাবা আবু তাহের দেওয়ানসহ চারজনের নাম উল্লেখ করে পালং মডেল মামলা করেন।

আজ দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে সবুজ দেওয়ানকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

শরীয়তপুরে খাদেম হত্যার অভিযোগে সুরেশ্বর দরবার শরীফের পীর গ্রেপ্তার

শরীয়তপুর জেলা শহর: এআই ক্যামেরায় নজরদারি

শরীয়তপুরে প্রধান শিক্ষক রতনের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি

প্রেমের সম্পর্কে টানাপোড়েন, দেবরের পর ভাবির লাশ উদ্ধার

অবশেষে র‍্যাবের জালে ধরা শরীয়তপুরের ‘সন্ত্রাসী’ শাহিন মাদবর

শরীয়তপুরে বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

শরীয়তপুরের তিনটি আসনেই ধানের শীষ এগিয়ে

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ ছাত্রদল নেত্রী আটক

শরীয়তপুরে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীকে হেনস্তা