হোম > সারা দেশ > শরীয়তপুর
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়

হুইপের ঘোষণায় ক্ষোভ, ক্যাম্পাসের স্থান পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শরীয়তপুর প্রতিনিধি

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে শরীয়তপুর কৃষি বিশ্ববিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মশালমিছিল বের করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জেলা সদর থেকে সরিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় স্থাপনের ঘোষণার প্রতিবাদে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ ও মশালমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আধা ঘণ্টার অবরোধে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

আজ রোববার সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া সেতু-সংলগ্ন এলাকা থেকে মশালমিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে প্রেমতলা মোড়ে গিয়ে শেষ হয়।

প্রেমতলা মোড়ে আন্দোলনকারীরা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। দাবি মানা না হলে পদ্মা সেতু অবরোধের হুঁশিয়ারিও দেন তাঁরা।

পূর্বনির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শরীয়তপুরবাসী।

‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মশালমিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মাসুম খান, ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিমসহ অন্যরা।

জাজিরায় এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৭

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণস্থল পরিবর্তনের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধের হুঁশিয়ারি

হুইপের ঘোষণায় ক্ষোভ, পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নাটোরে নিহত শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

একসঙ্গে ব্যবসার কাজে বেরিয়েছিলেন শরীয়তপুরের ৫ জন, এলাকায় শোকের ছায়া

ফোনে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ, পলাতক মালিক-ম্যানেজার

এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম