হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের গাজীরহাট বাজারে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নওয়াপাড়া ইউনিয়নের মৃত কালিপদ রায়ের ছেলে সমিত রায়(৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সমিত রায় প্রতিদিনের মতো বাজার করার উদ্দেশে গাজীরহাট বাজারে আসেন। বাড়ি ফেরার পথে গাজীরহাট গরানবাড়িয়া মোড়ের কাছে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও দুইজন পথচারী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘাতক গাড়ি জব্দ করে থানায় আনা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ