হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু, চলছে ঢিলেঢালা লকডাউন

প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের সকলেই জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, করোনায় প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়লেও জেলাব্যাপী চলছে ঢিলেঢালা লকডাউন। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। বেশির ভাগেরই মুখে নেই মাস্ক। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৭৬ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৫ জন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হ‌ুমায়ূন কবির জানান, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৭৪টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

এদিকে, চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও চলছে ঢিলেঢালাভাবে। লকডাউন উপেক্ষা করে শহরের হাট-বাজারগুলোতে প্রচুর মানুষের ভিড় রয়েছে। সড়কগুলোতে অন্যান্যদিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে অনীহা। মানুষ যেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলছেন। অনেকেরই মুখে নেই মাস্ক। তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখলে সাময়িকভাবে দোকানপাট, মার্কেট, বিনোদনকেন্দ্রসহ সবকিছু বন্ধ রাখলেও পরবর্তীতে তা আবার খোলা হচ্ছে।

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ