হোম > সারা দেশ > সাতক্ষীরা

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে এবং গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। পরে আজ ভোর ৫টার দিকে নাজিরের ঘের এলাকা থেকে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর ভাই আব্দুল জলিল সানা দেবহাটা থানায় মামলা করেন। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ঘটনার শুরু থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার

কিশোর গ্যাং: চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের