হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান আটক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

মো. মনজু মিয়া। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশকতার মামলায় কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মো. মনজু মিয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আ.লীগের কাপাসিয়া ইউনিয়ন সহসভাপতি ও লালচামার গ্রামের কাজিম উদ্দিন সরকারের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মো. মনজু মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ