হোম > সারা দেশ > রংপুর

নকলসহ ধরা পড়ে কারাবাস, মুক্তির পর প্রভাষককে ফুলের মালা পরাল পরীক্ষার্থীরা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

নকলসহ ধরা পড়া প্রভাষক জামিন পেলে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ। গতকাল রংপুরের বদরগঞ্জে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বদরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ১২৬ সেট উত্তরপত্র (নকল) সরবরাহ করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন প্রভাষক শাফিকুল ইসলাম (৪২)। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়।

পরদিন শুক্রবার তাঁকে বদরগঞ্জ থানা-পুলিশ রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। পরে আদালত থেকে বের হওয়ার সময়ে পরীক্ষার্থীরা তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়। এমন ছবি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলার চারজন শিক্ষক বলেন, ‘একজন নকলবাজ শিক্ষককে হাতেনাতে ধরল গোয়েন্দা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হলো। আদালত জামিন দিলে ওই পরীক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এতে ওই প্রভাষককে আগামীতে নকল সরবরাহে আরও উৎসাহিত করা হলো।’

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই

ইফতার না পেয়ে বেরোবির শিক্ষার্থীদের ক্ষোভ, উপাচার্যের দুঃখপ্রকাশ

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন

‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’