হোম > সারা দেশ > রংপুর

ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমবে, পরিমাণ বাড়বে: বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের মান ভর্তুকি দিয়ে হলেও ভালো করা হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘খাবারের মান কীভাবে উন্নত করা যায়, সে জন্যই শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে আমি এসেছি। আমি শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি, বাইরে অভিযোগ বক্স দেওয়া আছে, তারা যেন সেগুলো এখানে দেয়। অভিযোগের ভিত্তিতে যা পেলাম, তাতে খাবারের মান মোটামুটি ঠিক আছে, তবে পরিমাণ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছি।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা ক্যাফেটেরিয়ামালিকের সঙ্গে কথা বলেছি। আমাদের যারা দায়িত্বে আছে, তারাও কথা বলবে। সব মিলিয়ে আমরা একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই। আশা করি, শিক্ষার্থীদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব। পরিমাণ বাড়ানো ও দাম সহনশীল করার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যদি ভর্তুকি দিয়েও করতে হয়, তবু আমরা এটা করব।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ার খাবারের নিম্নমান ও চড়া দামের প্রতিবাদ করে অভিযোগ দিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: শ্রমিকদের হামলায় আহত ১০, সড়ক অবরোধ

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে: ছাত্রশিবির সভাপতি

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না: ছাত্রদল সভাপতি

রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের পাশে রংপুর জেলা পরিষদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কলেজের জমি ও মসজিদের রাস্তা কেটে গাছ রোপণ

রংপুরের পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে দলবদ্ধ ধর্ষণ