হোম > সারা দেশ > রংপুর

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নিজের ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার একটি গ্রামে নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে (৫৫) আটক করা হয়।

ওই কিশোরী ১৭ অক্টোবর নিজে বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক তাঁকে বিয়ে করেন ওই শিক্ষক। তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকে শিক্ষক কাদের ওই ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণ করতেন এবং একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সম্প্রতি কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে তিনি কিশোরীকে জোর করে বাড়িতে আটকে রাখেন এবং পরিবারের সদস্যদের হুমকি দেন।

পুলিশ কর্মকর্তা আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়েছে। আজ (শনিবার) সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’