হোম > সারা দেশ > রংপুর

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

মঞ্জুম আলী। ছবি: সংগৃহীত

রংপুর-১ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে। ওই আসনে বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজনের করা রিট আবেদনে হাইকোর্ট জাপা প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে স্থগিতাদেশ দেন।

এ ঘটনায় আজ মঙ্গলবার ব্যারিস্টার মঞ্জুম আলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার।’

সূত্রে জানা গেছে, রিট পিটিশন নম্বর ১০৫১/২০২৬-এর শুনানি শেষে বিচারপতি রাজীক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ২১ জানুয়ারি রিটের শুনানি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে আদেশটি প্রকাশ করা হয়।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে না পেরে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন আদালতের মাধ্যমে তাঁকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করেছেন।

মঞ্জুম আলী লেখেন, ‘ভোটের মাঠে জনপ্রিয়তার শক্তি প্রদর্শন হওয়া উচিত, আদালত বা প্রশাসনিক কৌশলের মাধ্যমে নয়।’

মঞ্জুম আলী আরও বলেন, গঙ্গাচড়ার মানুষের উন্নয়ন ও পরিবর্তনের স্বপ্ন নিয়েই তিনি নির্বাচনে নেমেছিলেন এবং ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই বক্তব্যের পক্ষে মত দিয়েছেন আবার কেউ আইনিপ্রক্রিয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

জানতে চাইলে রংপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন আজকের পত্রিকাকে বলেন‚ ‘আমি এ বিষয়ে কিছু জানি না, কেউ যদি বলে থাকে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।’

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি