হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

আমজাদ হোসেন। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বকশির দীঘি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১৩ নভেম্বর লকডাউন সফল করার লক্ষ্যে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লকডাউন বাস্তবায়নে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪