হোম > সারা দেশ > রংপুর

একই দোকানে সার-বীজ বিক্রির অনুমতি দাবি রংপুরের বিএডিসি ডিলারদের

রংপুর প্রতিনিধি

বীজ ডিলারদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

একই দোকানে সার ও বীজ বিক্রির অনুমতি এবং বিএডিসির বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের দাবি জানিয়েছেন রংপুর অঞ্চলের ডিলাররা। ‘প্রান্তিক কৃষকের সুবিধাই আমাদের লক্ষ্য’—এই স্লোগানে আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। এতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার শতাধিক বিএডিসি বীজ ডিলার অংশ নেন।

বক্তারা বলেন, প্রান্তিক কৃষক যেন এক জায়গা থেকেই সার ও বীজ ক্রয় করতে পারেন—এমন ব্যবস্থা করা সময়ের দাবি। বর্তমানে কৃষকদের আলাদা স্থানে গিয়ে সার কিনতে হয়, এতে সময় ও খরচ বাড়ছে। তাই বীজ ডিলারদের সার বিক্রির অনুমতি দিলে কৃষকের ভোগান্তি ও উৎপাদন ব্যয় কমবে।

বক্তারা সরকারের কাছে দ্রুত বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অনুমোদনের দাবি জানান।

পীরগাছার বীজ ডিলার রাশেদুল ইসলাম বলেন, ‘২০১০ সালে নীতিমালা ছিল, যারা বীজ ডিলার হবে, তারাই পরে সার ডিলারে রূপান্তর হবে। কিন্তু ২০১০ সালের পর আমরা যারা বীজ ডিলার হয়েছি, তাদেরকে সার ডিলার করেনি পতিত ফ্যাসিবাদী সরকার। আমাদের বঞ্চিত করা হয়েছিল। তাই আমরা বর্তমান কৃষি উপদেষ্টার কাছে এক দফা দাবি করছি। যাতে বীজ ডিলার থেকে আমাদের সার ডিলারে রূপান্তর করা হয়।’

রংপুর জোনের বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আকরাম হোসেন অরেঞ্জ বলেন, ‘আমরা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, কৃষকের সুবিধার জন্যই এই দাবি তুলেছি। সরকার আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলনে যাব। দাবি আদায়ে আমরা লাগাতার কর্মসূচিও দেব।’

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘বীজ ডিলারদের স্মারকলিপি পেয়েছি। তা দ্রুত ফরোয়ার্ড করা হবে।’

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লুটপাট-দুর্নীতির অভিযোগ

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড: রায়ের দশ বছর পর গ্রেপ্তার বাবা