হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দিনমজুরের

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুতায়িত হয়ে দুলাল চন্দ্র (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল চন্দ্র ওই এলাকার শচীন চন্দ্রের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, দুলাল চন্দ্র দিনমজুরের কাজ করতে গিয়ে প্রতিবেশীর জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পে সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। জমির মালিক ছামাদ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিষাদ চন্দ্র সরকার জানান, দুলালকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান