হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে কায়াক (একধরনের ছোট নৌকা) উল্টে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে কাপ্তাই হ্রদের বালুখালী ইউনিয়নের স্বপ্নদ্বীপ আইল্যান্ড রিসোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত পর্যটক হলেন মো. ইফরাত উদ্দীন (২৬)। তিনি পুরান ঢাকার নাজিরা বাজারের মো. ওয়াসিমের ছেলে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মুরসিদুল ইসলাম জানান, ইফরাতসহ ছয় বন্ধু মিলে আজ ঢাকা থেকে রাঙামাটিতে পৌঁছান। তাঁরা সেখানে বালুখালী ইউনিয়নের স্বপ্নদ্বীপ আইল্যান্ড রিসোর্টে যান। সকাল ৯টার দিকে তাঁরা রিসোর্ট এলাকার কাপ্তাই হ্রদের পানিতে কায়াকিং করতে যান। এ সময় ইফরাতের কায়াকটি হঠাৎ উল্টে গেলে তিনি পানিতে তলিয়ে যান। কায়াকিং করার সময় অন্য বন্ধুদের লাইফ জ্যাকেট থাকলেও ইফরাতের ছিল না।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিটের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা অভিযান চালিয়ে বেলা পৌনে ১১টার দিকে ইফরাতের লাশ উদ্ধার করে। লাশ রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

আন্তর্জাতিক নার্সিং দিবসে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণাঢ্য শোভাযাত্রা

কাপ্তাইয়ে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যু

রাঙামাটি জেলা পরিষদ: বেপরোয়া নির্বাহী প্রকৌশলী

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

রাঙামাটিতে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বাড়ি ঘেরাও করে গুলি: ইউপিডিএফের যুবনেতা নিহত, ২ নারী গুলিবিদ্ধ

চিংম্রং বৌদ্ধবিহারে সাংগ্রাই জল উৎসব, আনন্দে মাতোয়ারা হাজারো দর্শক

জুরাছড়িতে নববর্ষ বরণে মহতী পুণ্যানুষ্ঠান, শান্তি ও মৈত্রীর আহ্বান