হোম > সারা দেশ > রাজশাহী

মেশিনে ভোট দিয়ে উচ্ছ্বসিত ৮২ বছরের কমেলা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে নাতির স্ত্রী শিরিনা বানুর সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিলেন ৮২ বছরের বৃদ্ধা কমেলা বেওয়া। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাঘা মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় কথা হয় কমেলা বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘শেষ বয়সে মেশিনের সাহায্যে ভোট দিতে পেরে আনন্দ লাগছে। এই বয়সে ভোট দিতে পারব এমনটা আশা করিনি।’ 

কমেলা বেওয়ার বাড়ি বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চক আহমদপুর গ্রামে। শিরিনা বানু চাচি শাশুড়ি রাবিয়া বেওয়া (৭০) ও ননদ নাজমা বেওয়াকেও (৬৫) সঙ্গে নিয়ে ভোট দিতে যান। লাঠির ওপর ভর করে তাঁরা ভোট কেন্দ্রে আসেন। 

বাঘা মডেল উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এমরান আলী বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি। 

এদিকে একই কেন্দ্রে উত্তর মিলিকবাঘা গ্রামের ৮৫ বছরের বৃদ্ধ হামিদ মন্ডল তাঁর নাতি রানা আহম্মেদের সঙ্গে লাঠি ভর করে ভোট দিতে আসেন। 

এদিকে ইভিএমের সেন্সর ঠিকমতো কাজ না করা, আঙুলের ছাপ না মেলায় এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বরের সঙ্গে ভোটার তালিকার নম্বরের মিল না থাকায় কিছুটা সমস্যা দেখা দেয় বলে জানান ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী