হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিকাণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। রাত ৮টার দিকে রাস্তা দিয়ে যাওয়া লোকজন ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পায়। পথচারীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। ট্রাকটির খুব বেশি ক্ষতি না হলেও চালকের বসার স্থানসহ ভেতরের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। 

ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান, সারা দিন কোনো ভাড়া না পাওয়ায় সকাল থেকেই তিনি গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। রাত ৮টার দিকে লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন ট্রাকের সামনে ভেতরে আগুন জ্বলছে। লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। আগুনে চালক-হেলপারের চেয়ারসহ ভেতরে অনেক কিছু পুড়ে গেছে। 

আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত না হওয়ায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও ট্রাকের মালিক ওয়াজেদ আলী জানান। 

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লাগার এ ঘটনা ঘটতে পারে। ট্রাকটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু চালকের বসার স্থানে সামান্য পুড়ে গেছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা