হোম > সারা দেশ > রাজশাহী

পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে গুলিবিদ্ধ এসআই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

পিস্তলের ফায়ারিং পিন ‘মেরামত’ করার সময় ওয়ারেস আলী (৫০) নামের রাজশাহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। রাতেই আহত এসআইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করছেন। কনস্টেবল পদে চাকরিতে যোগদান করা ওয়ারেস পদোন্নতি পেয়ে প্রথমে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরে এসআই হন। তিনি অস্ত্র চালনায় অভিজ্ঞ। তবে দুর্ঘটনাবশত গুলিটি বেরিয়ে গেছে। গুলিটি তাঁর পায়ে হাঁটুর ওপরে লাগে। তিনি এখন শঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা হয়েছিল। তিনি সেটি মেরামত করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে তখন গুলিটি বেরিয়ে যায়।

গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের এক পাশের মাংস ভেদ করে বের হয়ে গেছে। তাই তিনি ঝুঁকিমুক্ত, তা না হলে বড় ক্ষতি হতো।

ওসি আরও বলেন, আপাতত ওয়ারেস আলী শঙ্কামুক্ত। ঘটনার পর রাতেই তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।

‘প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন’

‘নদীর নাম পরিবর্তন করে খাল বলা যাবে না’

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ইফতার পার্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ, ভিডিও ভাইরাল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে

রাজশাহীতে ৩০৫ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার