হোম > সারা দেশ > রাজশাহী

গ্রেনেড হামলার মূল হোতাকে এনে শাস্তি নিশ্চিত করা হবে: খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার নেতৃত্বে সরাসরি ছিলেন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান। খালেদা জিয়া দেশে কারাভোগ করছেন। তারেক রহমান বিদেশে পলাতক। তাঁকে দেশে ফিরিয়ে এনে গ্রেনেড হামলার শাস্তি নিশ্চিত করা হবে। 

আজ সোমবার রাজশাহী নগরীর কুমারপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ২১ আগস্টের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

রাজশাহী সিটি মেয়র বলেন, ‘ওই হামলার মাধ্যমে দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকেই নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল।’ 

পরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে এবার মহিষের মৃত্যু

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ