হোম > সারা দেশ > রাজশাহী

‘তরলা বালা’ আর লেখা হলো না

রাজশাহী প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক একটা উপন্যাস লিখতে চেয়েছিলেন। নাম ঠিক করেছিলেন ‘তরলা বালা’। কিন্তু উপন্যাসটি লেখার আগেই গতকাল রাত সোয়া ৯টায় তাঁর মৃত্যু হলো।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুলের। হাসান আজিজুল হকের ‘তরলা বালা’ উপন্যাসটি লেখার পরিকল্পনার কথা তাঁকে জানিয়েছিলেন হাসান আজিজুল হক নিজেই।

এ প্রসঙ্গে স্মৃতিচারণে সাজ্জাদ বকুল বলেন, ‘স্যার, অন্তত চার বছর ধরে ‘তরলা বালা’ লেখার কথা বলছিলেন। তিনি এ উপন্যাসের বিষয়বস্তুও ঠিক করে রেখেছিলেন। তবে শুরু করতে পারলেন না।’ 

তিনি বলেন, স্যারের তরলা বালা লেখার ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল। আরও কিছুদিন সুস্থ থাকলে আরও কিছু লেখা উপহার দিতে পারতেন। বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হতো।

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

পদ্মার পানি আদায়ে ছাড় নয়, প্রয়োজনে আবারও লংমার্চ: আখতার

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা

আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে: কৃষিমন্ত্রী

গোদাগাড়ীতে সাঁওতালদের মাঞ্জহি থান দখল ও ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার