হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া বড়াল নদের রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত এক কিশোরের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার রাগদহ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতে রেলসেতুর উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই কিশোর মারা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রেলসেতুর পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় কিশোরকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতেন স্থানীয় কয়েকজন। পরে মালঞ্চি বাজারে গিয়ে বিষয়টি জানালে সেখান থেকে লোকজন এসে দেখার পরে পুলিশকে খবর দেয়। বাগাতিপাড়া থানার পুলিশ ও ঈশ্বরদী রেলওয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধারের সময় নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখে। 

পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে পিবিআই এসে আঙুলের ছাপ নিয়ে চেষ্টা করলেও বয়স কম হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ গিয়েছিল। কিন্তু সেতুর নিচে হওয়ায় নিয়ম অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশের।’ 

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলসেতু থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে।’

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি