হোম > সারা দেশ > রাজশাহী

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। রোববার সকাল ১০টায় প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৭১ বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি। শিক্ষার্থীদের খাবার, আবাসন, গবেষণা, চিকিৎসাসহ নানা খাতে প্রতিবন্ধকতা রয়েছে। এসব সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে। ২০২৪-এর জুলাই বিপ্লবের হাত ধরে সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আশা করেন আলোচকেরা।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ ড. শামসুজ্জোহার স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের রয়েছে গৌরব-ঐতিহ্যের সুদীর্ঘ ইতিহাস। বর্তমানে পরিসর বেড়ে ১২টি অনুষদের আওতায় ৫৮টি বিভাগে চার বছর মেয়াদি স্নাতক এবং এক বছর মেয়াদি স্নাতকোত্তরে প্রায় ৩৮ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে ছয়টি ইনস্টিটিউট। রয়েছেন হাজারের বেশি শিক্ষক।

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য: বিষণ্ন মানুষ বাড়ছে রাবিতে

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

পাঁচ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের মিছিল সমাবেশ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রামেকে তার চুরির অভিযোগ, মোটরসাইকেল ফেলে পালালেন ঠিকাদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাবি শিক্ষকদের যোগাযোগের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জনের কারাদণ্ড

নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী