হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পুলিশের লুট হওয়া দুটি শটগান কাশবন থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লুট হওয়া দুটি শটগান উদ্ধার করা হয়েছে। রাজশাহী নগরের লালন শাহ মুক্তমঞ্চসংলগ্ন কাশবন থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। সেখানে একটি রাবার বুলেটও পাওয়া গেছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরের বোয়ালিয়া থানা-পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে আনে। 

আজ বুধবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাশবনের ভেতর একটি বস্তা দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বোয়ালিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে বস্তার ভেতর থেকে দুটি অস্ত্র শটগান ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। 

আরএমপি জানায়, গত ৫ আগস্ট আরএমপির সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা হয়। তারা ১৬৪টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত ১৪৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা