হোম > সারা দেশ > রাজশাহী

গো-খাদ্যে রং মিশিয়ে হলুদ-মরিচ গুঁড়ো তৈরি, মিল সিলগালা

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের রাজাবাজারে গো-খাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়ো  তৈরি করার দায়ে ‘মুন্সি হলুদ মিল’ সিলগালা করা হয়েছে। 

আজ রোববার বিকেল ৩টার দিকে শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। 

এ সময় ওই অভিযানে ১০ বস্তা পশুর খাদ্যের বস্তা, ৫ বস্তা মরিচ গুঁড়ো , ৬ বস্তা হলুদ ও পোকা যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকেল ৩টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এ ছাড়াও গো-খাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়ো  তৈরি করছিল তারা। যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

তিনি আরও বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান পরিচালনা করা হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুঁড়ো  তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (মরিচ গুঁড়ো  ও হলুদ) তৈরি করছে। এ জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

আইসিইউ থেকে বের হতেই সংকটে হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬

রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির নজরদারি

রাজশাহী বিভাগ: ছড়িয়ে পড়েছে হাম, শনাক্তের হার ২৯%

কৃষক লীগ নেতাকে কুপিয়ে তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ, হাসপাতালে মৃত্যু

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে টেকনোক্র্যাট মন্ত্রী দাবি

রুয়েটে ক্লাস চলাকালে ঘাড়ে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন

জুলাই যোদ্ধাদের দাবির মুখে প্রেসক্লাব বন্ধ রাখার পরামর্শ দিলেন ইউএনও

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী