হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের মৃত্যু

বাঘা ও রাজশাহী প্রতিনিধি

চারঘাট-বাঘা মহাসড়কের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

স্থানীয়রা জানায়, ফয়সাল ও নাসির মীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে লালপুর যাচ্ছিল। সাজির বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তাঁরা। এ সময় দুজনেই আখবোঝাই ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ট্রাক ও আখবোঝাই ট্রলি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা