হোম > সারা দেশ > রাজশাহী

চোরের অস্থাবর সম্পদ ক্রোক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির অস্থাবর সম্পদ ক্রোক করেছে পুলিশ। আজ সোমবার আদালতের নির্দেশনা মোতাবেক কাটাখালী থানা-পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে অস্থাবর সম্পদ হিসেবে একটি মোটরসাইকেল, টিভির মনিটর ও দুটি স্পিকার জব্দ করে নিয়ে যায়। 

এ সময় আসামি মো. সালাউদ্দিন (৩৬) বাড়িতে ছিলেন না। চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরেই তিনি পলাতক। সালাউদ্দিনের বাড়ি কাটাখালী থানার নলখোলা বাইপাস আশরাফের মোড়ে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সালাউদ্দিন পেশাদার চোর। চুরির একটি মামলায় আদালত তার অনুপস্থিতিতেই রায় দিয়েছেন। আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্যও পরোয়ানা ইস্যু করেন। এই পরোয়ানা তামিলে আসামির অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, আসামি সালাউদ্দিনকেও গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা