হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা সুলতানা সাবা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আফরোজ সুলতানা সাবা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেলুরমোড় মহল্লার আরিফিন আরিফের স্ত্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় আফরোজা পরনের কাপড়ে আগুন লাগে। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আগুনে পুড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা