হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝরল এক শিশুসহ ৩ জনের প্রাণ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলায় দুই কিশোর ও এক শিশু নিহত হয়।

নিহতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদরের দ্বায়িরাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর কাজীপাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭) এবং গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের সাড়ে চার বছর বয়সী মেয়ে আতিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। 

জানা গেছে, ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় শাহজাহানপুর পশ্চিমপাড়ায় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বাইক আরোহী কিশোর ঘটনাস্থলেই মারা যায়। আজ সোমবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। তাতে অটোরিকশায় থাকা শিশু আতিয়া ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পুলিশ দুই ঘটনায় মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা