হোম > সারা দেশ > রাজশাহী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে জাসদ নেতা ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেনের ছোট ভাই মাহবুবর রহমান রুস্তমকে থানায় সমাদর করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলামকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসাকে গাবতলী থানায় বদলি এবং থানার এসআই নাজমুল হককে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এর আগে ২৬ আগস্ট রাতে রাজশাহী রেঞ্জ ডিআইজি ও বগুড়ার পুলিশ সুপারের সই করা এক আদেশে তিনজনকে প্রত্যাহার করা হয়। যদিও বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ‘জাসদ নেতার গ্রেপ্তারের সঙ্গে ওসিসহ তিন কর্মকর্তার প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। থানা-পুলিশকে পুনর্বিন্যাস করা হচ্ছে, যাতে জনগণ ভালো সেবা পান।’

এদিকে বগুড়া জেলা পুলিশের সূত্র জানায়, ২৪ আগস্ট সকালে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সাবরেজিস্ট্রি অফিসের সামনে থেকে রুস্তমকে আটক করে থানায় সোপর্দ করেন। পরদিন তাঁকে চলতি বছরের জানুয়ারি মাসে দায়ের হওয়া মারধর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘রুস্তমকে থানা থেকে কোর্টে পাঠানোর পরিবর্তে পুলিশ সময়ক্ষেপণ করেছে। রাত ১২টার পর জানতে পারি তাকে থানায় সমাদর করা হচ্ছে। পরে আমাদের নেতা-কর্মীরা থানায় গেলে পরদিন তাকে আদালতে পাঠানো হয়।’

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম জানান, মাহবুবর রহমান রুস্তমের নামে থানায় কোনো মামলা ছিল না। এক মামলায় রুস্তম আলী নামে একজনকে আসামি করা হয়েছিল, কিন্তু বাবার নাম না মিলায় সময় লেগেছে। বাবার নাম ও আসামির নামের মিল না থাকার কারণে রুস্তমকে জানুয়ারিতে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ

তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীতে ব্রিটিশ আমলের দোকানের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি