হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে র‍্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বাগমারার বইকুড়ি সরদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাঁসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি। পরবর্তীকালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৫-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় বাগমারা ও শিবগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সর্বনিম্ন

রাবির জুলাই চিত্র প্রদর্শনীতে দাঁড়িপাল্লায় একাত্তর ও চব্বিশের তুলনা নিয়ে সমালোচনা

ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ: বাঘায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

সংকটাপন্ন রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য: বিষণ্ন মানুষ বাড়ছে রাবিতে

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ