হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি তেলের মিল ও দুটি মিষ্টির দোকানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

জানা যায়, উল্লাপাড়া পৌরশহরে অবস্থিত গনির তেলের মিলে ১০ হাজার টাকা, নজরুলের তেলের মিলে ২০ হাজার টাকা, লিলি মিষ্টান্ন ভান্ডারে ২০ হাজার এবং জবা দই ঘরের মালিককে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি, উল্লাপাড়া পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলী আহম্মেদ রতনসহ র‍্যাব-১২ এর সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসান রনি বলেন, তেলে ভেজাল থাকায় এবং মিষ্টির দোকানগুলোতে বাসি পচা দই ফ্রিজে রাখার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২