হোম > সারা দেশ > রাজশাহী

রামেবির ভিসি হলেন অধ্যাপক জাওয়াদুল হক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. জাওয়াদুল হক। তিনি রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ছিলেন।

গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাকে রামেবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

এর আগে অধ্যাপক ডা. জাওয়াদুল হক রামেবির প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা ডিনের দায়িত্ব পালন করেছেন। কিছুদিন রাজশাহী ইসলামী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

এ ছাড়া সিন্ডিকেট সদস্য, নিয়োগ কমিটির সদস্য, সংবিধি কমিটি ও ক্রয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তবে রামেবির ডিন থাকাকালে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল।

অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজ পরিদর্শক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। অধিভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শনের ৬৯টি কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।

রাজশাহীর গোদাগাড়ী: মাদক নির্মূল সভায় কারবারি

নেশা ছাড়তে কারাদণ্ডের দাবি নিয়ে তিন দফায় ইউএনওর কার্যালয়ে, অতঃপর...

যুবদল নেতার কার্যালয়ে ৪ যুবককে মারধর করে কাটা হলো চুল, ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর অভিভাবকের

রাজশাহীর দুর্গাপুরে স্কুলমাঠ ভরাটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে, প্রশাসন নীরব

রাজশাহী বিশ্ববিদ্যালয়: সিট দখলের সংস্কৃতি ফিরছে রাবির হলে

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক

রাজশাহী নার্সিং কলেজের হোস্টেল ছাত্রশূন্য