হোম > সারা দেশ > রাজশাহী

ব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

যুবদল লোকমান হোসেন ও বহিষ্কারের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিটের ঘটনার এক দিন পরে যুবদলের সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন।

গতকাল শুক্রবার মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা হলেও এবং প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো লোকমানকে গ্রেপ্তার করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করায় তিনি দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা করেন। এ সময় ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাকে মারপিট করে আহত করেন। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করেন লোকমান ও তাঁর অনুসারীরা।

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

পাঁচ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের মিছিল সমাবেশ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রামেকে তার চুরির অভিযোগ, মোটরসাইকেল ফেলে পালালেন ঠিকাদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাবি শিক্ষকদের যোগাযোগের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জনের কারাদণ্ড

নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

বাঘায় হাজি আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি, ১৬৫ শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক সহায়তা

ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক