হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নৌকার সাথে থাকতে পারলে আমিও ব্র‍্যান্ডিং হতে পারব: মাহিয়া মাহি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নৌকা প্রতীক একটি ব্র্যান্ড উল্লেখ করে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা হচ্ছে সারা দেশের একটি ব্র্যান্ড। নৌকার সাথে থাকতে পারলে আমিও ব্র‍্যান্ডিং হতে পারব। তাই আমি সব সময় নৌকার হয়ে মাঠে কাজ করতে চাই।’

আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমানের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহি বলেন, ‘যাঁরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেন, তাঁরা কখনো বিদ্রোহী হতে পারেন না। আর ভবিষ্যতে আমি নির্বাচন করব। এ ক্ষেত্রে প্রচারণার জন্য আমি একটা লম্বা সময় পাব। আপনারা আমাকে ভবিষ্যতেও নির্বাচনের মাঠে দেখতে পাবেন। এখানে অসংখ্য মানুষের বসবাস। এত মানুষের সেবা করতে আমি একা চাইলে পারব না। কিন্তু যদি নৌকার পক্ষে কেউ এই এলাকায় মানুষের সেবা করে, তাহলে খুব সহজ হয়। এতে মানুষের পাশে থেকে কাজ করা যাবে।’

মাহিয়া মাহি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। তবে এতে আমার ক্ষোভ নেই। আমি মনোনয়ন পেলে যেভাবে নৌকার হয়ে ভোটের মাঠে থাকতাম, এখনো থাকব। আর এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) নৌকা ৫০ হাজার ভোটে জিতবে। নৌকার সাথে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে—এ কথা এত দিন মানুষ জানতেন না। আমি কয়েক দিন এখানে আসাতেই এখন সবাই জানে, আমি এখানকার মেয়ে।’

চিত্রনায়িকা মাহি বলেন, ‘এই আসনে (চাঁপাইনবাবগঞ্জ-২) মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান চাচা। আমরা তাঁর পাশে আছি। তাই ঢাকা থেকে এসে প্রচারণায় অংশ নিচ্ছি।’ 

চুরি করা সেই নবজাতককে ফেলে পালাল তরুণী, উদ্ধার করলেন স্থানীয় নারী

ফেসবুকে নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩

চাহিদা অনুযায়ী সরবরাহ না করলে তেল নেবেন না রাজশাহীর ব্যবসায়ীরা

‘প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন’

‘নদীর নাম পরিবর্তন করে খাল বলা যাবে না’

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ইফতার পার্টিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ, ভিডিও ভাইরাল