হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদলের নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 

গ্রেপ্তার ছাত্রদল নেতা সোহেল রানা। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় মো. সোহেল রানা (৩২) নামের ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলি ছোড়ার অভিযোগে মামলাটি করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিএনপি নেতার বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে (সোহেল রানা) গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ির জানালা ও দেয়াল উদ্দেশ করে ৯টি গুলি ছোড়া হয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে ৭টি গুলির খোসা ও ২টি গুলি উদ্ধার করে। পরে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন ওই বিএনপি নেতা।

ওসি আরও জানান, আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হবে।

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক

রাজশাহী নার্সিং কলেজের হোস্টেল ছাত্রশূন্য

রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে হলের সিট দখলের অভিযোগ, স্বচ্ছতা নিশ্চিতে শিবিরের ৩ দাবি

সম্বল বলতে ছিল দুটি মহিষ, একটি হারিয়ে পাগলপ্রায় কৃষক

মুগুর মেরে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে ভবন ঘেরাও ডিবির, স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্ষায় হুলুস্থুল কাণ্ড করলেন নেতা-কর্মীরা

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১