হোম > সারা দেশ > রাজশাহী

৪ মাস পর বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন আবারও বন্ধ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রায় এক যুগ পর চালু হওয়া নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন মাত্র চার মাসের মাথায় কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। ১৯২৭ সালে নির্মিত এই রেলস্টেশন জনবলসংকট দেখিয়ে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়। 

রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, জনবলসংকটের কারণে স্টেশনটি পুনরায় বন্ধ করা হয়েছে। তবে দ্রুতই স্টেশনটি চালু করা হবে। 

মালঞ্চি রেলস্টেশন সূত্রে জানা গেছে, জনবলসংকটের কারণে ২০১৩ সালে স্টেশনটি বন্ধ করা হয়। এরপর দীর্ঘদিন বন্ধ থাকায় টিকিট কাউন্টার, স্টেশনমাস্টারের কক্ষ এবং বিভিন্ন যন্ত্রপাতিসহ রেলক্রসিং অকেজো হয়ে পড়ে। পরবর্তী সময় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্টেশনের সংস্কারকাজ শেষে গত বছর ১০ অক্টোবর পুনরায় স্টেশনটি সীমিত পরিসরে চালু করা হয়। 

এদিকে, স্টেশনটি বন্ধ হওয়ায় আবারও যোগাযোগ বিড়ম্বনায় পড়লেন বাগাতিপাড়ায় অবস্থিত কাদিরাবাদ সেনানিবাসের সেনাসদস্যরা, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ উপজেলার লক্ষাধিক মানুষ। এ ছাড়া কৃষিপণ্য পরিবহনে বিড়ম্বনা ও বাড়তি ব্যয় হচ্ছে কৃষকদের। 

রেল-সংশ্লিষ্টরা বলেন, স্টেশনটি পূর্ণাঙ্গ রূপে চালু করা গেলে উত্তরাঞ্চলের পার্বতীপুর থেকে রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী ট্রেনসহ সব ট্রেনের ক্রসিং সুবিধা হবে। এর পাশাপাশি শিডিউল বিপর্যয় কমিয়ে আনা সম্ভব হবে।

নাটোর থেকে বেশ দূরে আব্দুলপুর রেলস্টেশনের অবস্থান হওয়ায় সময় বেশি লাগে যাত্রীদের। এ ছাড়া তাদের ভোগান্তি পোহাতে হয়। তাই দ্রুত সময়ের মধ্যে মালঞ্চি রেলস্টেশন চালুর দাবি জানান স্থানীয়রা।

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি