হোম > সারা দেশ > রাজশাহী

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার রাজিউর রহমান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এমন প্রতারণা করতেন তিনি। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিউর রহমান (৪০)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা।

আজ রোববার সকালে র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী এক তরুণ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন। রাজিউর নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার কথা বলেছিলেন। চাকরি দেওয়ার আশ্বাসে ১২ লাখ টাকার চুক্তি করেন। প্রথমে ৬ লাখ এবং পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার শর্ত ছিল। এরপর রাজিউরের পরামর্শে ভুক্তভোগী এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক ও ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান। এর পরদিন ৩ জুন সকালে রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগপ্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ে অংশ নেন ওই ভুক্তভোগী। কিন্তু বাছাইপর্বেই তিনি বাদ পড়ে যান। তখন রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।

র‍্যাব জানায়, মামলার পর ছায়াতদন্তে নামে র‍্যাব-৫ ও র‍্যাব-১৩। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া থেকে রাজিউরকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫-এর সিপিএসসি এবং র‍্যাব-১৩-এর সিপিসি-১-এর একটি যৌথ দল এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিউর প্রতারণার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আগে কয়েকবার জেলেও গেছেন। গ্রেপ্তারের পর তাঁকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

পদ্মার চরে গুলিতে নিহত বালুমহালের ম্যানেজারের লাশ উদ্ধার

ফ্রান্সে গেল বাঘার আম, শুরু হলো মৌসুমের প্রথম রপ্তানি

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল

সারদায় একাডেমিতে দৌড়ানোর সময় অসুস্থ প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

টাকা গুনে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাতের আঁধারে রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর, চালকের মাথা ফাটাল বিক্ষুব্ধ জনতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত হল ভবনে