হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় সড়ক অবরোধ করে আরাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাটিনা সেতু এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার শাহজাহানপুর গ্রামবাসী এতে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলমান এ কর্মসূচির জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মানববন্ধনে বক্তারা জানান, আরাফাত উল্লাপাড়া উপজেলার একজন সুপরিচিত ফুটবল খেলোয়াড় ছিলেন। গত ২১ ফেব্রুয়ারি শাহজাহানপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে আরাফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর দুই মাস পার হলেও এখনো কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি গ্রেপ্তারও করা হয়নি কাউকে। তাই এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা।

গোদাগাড়ীতে সাঁওতালদের মাঞ্জহি থান দখল ও ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত