হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, বেড়েছে ভাঙন

সিরাজগঞ্জ প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বেড়েছে। এতে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। 

পানি বাড়ার কারণে নতুন করে নদীর তীরবর্তী অঞ্চল তলিয়ে যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। চরাঞ্চলের জমিতে এখন পাট ও তিল রয়েছে। 

এদিকে যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, হুরাসাগর, বড়াল, ইছামতীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী অঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ও খুকনি এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। আজ শনিবার সকাল থেকে জালালপুর গ্রামের তিনটি পয়েন্টে নদী ভাঙনে পরিত্যক্ত বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। 

জালালপুর গ্রামের আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে নদী ভাঙছে। নদী আমার বাড়ির কোনায় চলে এসেছে। বাড়ির পাশে গাছপালা ছিল আজ নদীতে চলে গেল। এলাকার মানুষ আতঙ্কিত। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আমার বাড়িসহ আশপাশের বাড়িঘর কিছুই থাকব না।’ 

জালালপুর গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. লাইলী বেগম বলেন, ‘এবার বর্ষা শুরুর আগে থেকেই নদী ভাঙছে। যা এখনো অব্যাহত রয়েছে। এখানে গুচ্ছ গ্রাম ছিল গত দুই বছরে ভাঙতে ভাঙতে পুরো গুচ্ছ গ্রাম এখন যমুনা নদীর পেটে। নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে চলে এসেছে।’ 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দু-এক দিন পানি বাড়বে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার সকাল ৬টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২০ সেন্টিমিটার।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা