হোম > সারা দেশ > রাজশাহী

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পরকীয়ার কারণে অটোরিকশাচালক আশিক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ওরফে ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া ওরফে সিয়াম তরফদার এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল। এ ছাড়া নিহত আশিকের স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুর রাজ্জাক খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি রাজ্জাক জানান, পরকীয়ার জেরে মিনা বেগমের সঙ্গে আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তাঁর প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে আশিককে হত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক শিবলু ফকির তাঁর দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সঙ্গে নেন।

এপিপি জানান, ২০২০ সালের ২ অক্টোবর বিকেলে আশিক অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর নিখোঁজ ছিলেন। দুই দিন পর ৪ অক্টোবর সকালে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তাঁর মুখ ঝলসানো মরদেহ পাওয়া যায়।

ওই ঘটনায় নিহতের ভাই আনিস উদ্দিন সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা