হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বাড়িয়েছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিভাগীয় শহর রাজশাহীতে আজ বুধবার দিনভর বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি, আবার কখনো ভারী বর্ষণ হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাই স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও হয়েছে দুর্ভোগের কারণ। 

শহর ঘুরে দেখা গেছে, শহরের নিচু এলাকাগুলোর রাস্তাঘাটেও হাঁটুপানি জমে গেছে। নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ঠিকমতো নালা পরিষ্কার না করার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে শহরবাসীর অভিযোগ। 

নগরের সাহেববাজার, জিরো পয়েন্ট, মাস্টারপাড়া, গণকপাড়া, উপশহর, বর্ণালির মোড়সহ বেশ কিছু নিচু এলাকায় গিয়ে দেখা গেছে, এসব এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে। শহরতলির বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ আরও বেশি। 

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীতে ৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা