হোম > সারা দেশ > রাজশাহী

গাছে পোস্টার ঝোলাতে গিয়ে কিশোরের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গাছে পোস্টার ঝোলানোর সময় পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল হোসেন (১৭) ওই গ্রামের মো. বাবুল আক্তারের একমাত্র ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন টিটিয়া গ্রামে ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থীর প্রতীকের পোস্টার ঝোলানোর জন্য একটি গাছে ওঠে শাকিল। হঠাৎ গাছ থেকে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, সামান্য টাকার বিনিময়ে কিশোর-তরুণদের ঝুঁকিপূর্ণ কাজে লাগানোয় এমন ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নির্বাচনসংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তাঁরা। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল হোসেন গাছ থেকে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পায়। সম্ভবত মাথার পেছনের রগ ছিঁড়ে যাওয়ায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতে তার দাফন সম্পন্ন হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা