হোম > সারা দেশ > রাজশাহী

পশুর হাট থেকে ২ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর সিটি পশুর হাট থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব। আজ বুধবার বেলা ৩টার দিকে তাঁদের আটক করে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল।

আজ বিকেলে র‍্যাব-৫-এর রাজশাহীর মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুই ছিনতাকারী হলেন শহরের হোসনীগঞ্জ এলাকার সামিনুর রহমান শিহাব (২০) ও একই এলাকার মন্দন ইসলাম (২৬)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শিহাব ও মন্দন ছুরি দেখিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন।

এ সময় সেখানে উপস্থিত র‍্যাবের টহল টিমের সদস্যরা তাঁদের আটক করেন। এরপর তাঁদের শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর পশুর হাট: হাসিলে বাড়তি টাকা আদায়

রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ রেখে পান নিয়ে হাটে গেছেন সিএইচসিপি, সেবা নেই

পদ্মা থেকে উদ্ধার হাত বাঁধা লাশটির পরিচয় মেলেনি

সেদ্ধ হচ্ছে না টিসিবির ডাল

এবার চলবে না ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শিক্ষিকার মৃত্যুর খবরে শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত দুই পরিবারের পাশে এমপি ফজলে হুদা

‘আপনি রুম খুলে দেবেন কি না, না হলে নিজে গিয়ে তালা ভেঙে ফেলব’—প্রাধ্যক্ষকে হলের ছাত্রদল সভাপতি

বনপাড়া পৌরসভায় প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা