হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আনসারুল ইসলাম সিজার (২২) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের শাহালালপুর শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিজার ওই এলাকার সাবদুল হকের ছেলে।

পুলিশ খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের পর সিজারের স্ত্রী ও সন্তান বাবার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান সিজার। সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে দড়ি বেঁধে ঝুলছেন তিনি। পরে বিষয়টি থানায় জানানো হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ

তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার