হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে আলো রানী (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার বর্মন পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত নির্মলের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, প্রায় ছয় মাস আগে আলো রানীর স্বামী নির্মলের মৃত্যু হয়। এরপর থেকে তিনি একাকি ও নিঃসঙ্গ জীবন কাটাতেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলত কম। আজ (সোমবার) ঘরের সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পরিবারের লোকজন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা