হোম > সারা দেশ > রাজশাহী

দিনাজপুরে রাবার ড্যামে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরে দেশের বৃহত্তম রাবার ড্যামে গোসল করতে নেমে সাজিদ হাসান তিয়াশ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) দুপুরে কয়েক বন্ধু মিলে তিয়াশ মোহনপুরের আত্রাই নদীর ওপর নির্মিত রাবার ড্যামে গোসল করতে নামলে প্রবল স্রোতে তলিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তিয়াশ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ায়। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রচার সম্পাদক। তাঁর বাবার নাম গোলাম মোস্তফা। তিনি অবসরপ্রাপ্ত আনসার কর্মকর্তা।

তিয়াশের কলেজ জীবনের বন্ধু একরামুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার দুপুরে তিয়াশ কয়েকজন বন্ধুসহ গোসল করতে রাবার ড্যামে নামলে হঠাৎ প্রবল স্রোতে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা