হোম > সারা দেশ > রাজশাহী

যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থী জিহাদের মরদেহ ২১ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় যমুনা নদীর ৩ নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরে শহরের ৩ নম্বর ক্রসবাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে পাঁচ বন্ধুসহ যমুনা নদীতে গোসল করতে নামে সবুজ কানন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ। এ সময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ তিনজন ভেসে যায়। দুজনকে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দুপুর থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় রাজশাহীর ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধারকাজ করলেও রাতে স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে তারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান আরও বলেন, শনিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু করা হয়। একপর্যায়ে নদীর ভেতর বালুর বস্তার নিচ থেকে জিহাদের মরদের উদ্ধার করে নিয়ে আসে ডুবুরি দল। 

জিহাদের মরদেহ উদ্ধারের পর নদীর তীরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় জিহাদের স্বজন ও প্রতিবেশীদের।

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি