হোম > সারা দেশ > রাজশাহী

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ছেলের করা মামলায় বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর তানোরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার কলমা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

গত বুধবার ধর্ষণচেষ্টার ঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার বিকেলে এলাকাবাসী ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। পরে ছেলে বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করে।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত বুধবার সকালে কাজে বের হন অভিযুক্ত ব্যক্তির নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি ছেলের বউকে নিজের ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনোমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। গতকাল ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে।

এ সময় তিনি স্ত্রীর কাছ থেকে ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় আশপাশের মানুষ ঘটনা জেনে গিয়ে বাড়ি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেই বাড়িতে হাজির হয়।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি জানিয়েছেন যে, তাঁর ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাঁকে ঘরে ডেকেছিলেন। কথা বলার একপর্যায়ে তাঁর হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা করেননি বলে তিনি দাবি করেছেন।

ওসি আরও বলেন, তাঁর ছেলের স্ত্রীর দাবি যে, তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শিক্ষিকার মৃত্যুর খবরে শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত দুই পরিবারের পাশে এমপি ফজলে হুদা

‘আপনি রুম খুলে দেবেন কি না, না হলে নিজে গিয়ে তালা ভেঙে ফেলব’—প্রাধ্যক্ষকে হলের ছাত্রদল সভাপতি

বনপাড়া পৌরসভায় প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীর বিল নেপালপাড়া গ্রামকে মৌপতঙ্গের জন্য ‘পরাগবান্ধব এলাকা’ ঘোষণা

রাজশাহীতে অটোরিকশাচালক হত্যা মামলায় ৮ জন গ্রেপ্তার

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাঘায় গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ স্বপন ব্যাপারীর ৩৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি, মামলা

‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে রাষ্ট্রে জবাবদিহি বাড়বে’

পাঁচবার বের করা হয়েছিল দূষিত রক্তরস, এবার মা হলেন সেই নারী

ট্রেনে ব্যাগ রাখা নিয়ে তর্ক, বিদ্যুতের প্রকৌশলীকে হেনস্তা ২ নারীর