হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্রসহ দুই যুবক আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

আটক দুই যুবক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগানসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ১১টায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রীছাউনির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাঁদের আটক করে।

আটক দুই যুবক হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) এবং বেলকুচি উপজেলার শান্তার মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজীব (২২)।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই নাজমুল হক আজকের পত্রিকাকে জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা