হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-২: এক বাদশার অভিযোগে আরেক বাদশাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। 

আজ শুক্রবার এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক তাঁকে কারণ দর্শানোর এই নোটিশ দেন।

এতে বলা হয়, ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটের মাঠে শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগ ও দলের সভানেত্রী মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করছেন। এ ছাড়া তিনি ফজলে হোসেন বাদশার ব্যানার-পোস্টারের ওপরে নিজের ব্যানার-পোস্টার লাগিয়েছেন।

এসব অভিযোগ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাই শফিকুর রহমান বাদশার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে না, তা ৩১ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রতিনিধির মাধ্যমে জানাতে বলা হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা নির্ধারিত দিনে প্রতিনিধির মাধ্যমে আদালতে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন বলে জানিয়েছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা